মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায়

 

মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় সম্পর্কে এই আর্টিকেলে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানব। মোবাইল দিয়ে ফ্রিতে অনলাইনে ইনকাম করা এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবে পরিণত হয়েছে। মোবাইল দিয়ে অনলাইন ইনকাম এখন বাংলাদেশের তরুণ তরুণী, শিক্ষক চাকরিজীবন গৃহীদের জন্য একটি জনপ্রিয় আয়ের মাধ্যম। 

মোবাইল-দিয়ে-ফ্রীতে-টাকা-ইনকাম-করার-২0-টি-উপায়

একটি ভালো স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং সঠিক দক্ষতা থাকলে ঘরে বসে বৈধভাবে মোবাইল দিয়ে ফ্রিতে ইনকাম করতে পারবেন। এই আর্টিকেলে, মোবাইল দিয়ে ফ্রিতে অনলাইন ইনকাম করার ২০ টি উপায় সম্পর্কে জানব। প্রতিটি প্লাটফর্মে কিভাবে ইনকাম শুরু করবেন, কি কি লাগবে, কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন, এবং কিভাবে টাকা তুলবেন, সবকিছু সহজভাবে ধাপে ধাপে এই আর্টিকেলে আলোচনা করা  হয়েছে। 

পেইজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায়

মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় 

মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায়, এটি এখন আর কঠিন কিছু নয়, বরং এটি এখন সহজ একটি বিষয়। আপনার হাতে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে আপনি ঘরে বসেই বৈধভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। মোবাইল দিয়ে বৈধভাবে অনলাইনে অনেক কাজ করে ইনকাম করতে পারেন। এই আর্টিকেলে, মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে তুলে ধরা হলো। 

মোবাইল দিয়ে আপনি আর্টিকেল রাইটিং করে ইনকাম করে ইনকাম করতে পারবেন। AI ব্যবহার করে বৈধভাবে ইনকাম করতে পারবেন, ওয়েবসাইট ক্রয়-বিক্রয় করে ইনকমা করতে পারবেন, ফেসবুক ও ইউটিউব থেকে, গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করতে পারবেন, ওয়েবসাইট বা অ্যাপ টেস্ট করে ইনকাম করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ই-কমার্স ব্যবসা করে, ডিজিটাল পণ্য বিক্রি করে, অনলাইন টিউশনি করে, ছবি বিক্রি করে, এছারাও আরোও অনেক উপায় আছে যেগুলোর মাধ্যমে ঘরে বসেই মোবাইল দিতে ফ্রীতে টাকা ইনকাম করা সম্ভব। মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় ধাপে ধাপে সহজভাবে বিস্তারিত আলোচনা করা হলো।

অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে ইনকাম করা

অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার আগে আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন ধরনের অ্যাপ বানাতে চান। যেমন : শিক্ষামূলক অ্যাপ, নিউজ অ্যাপ, ইসলামিক অ্যাপ, অনলাইনে ইনকাম গাইড, ক্যালকুলেটর বা স্বাস্থ্য বিষয়ক অ্যাপ। বিষয় নির্বাচন করার পরে অ্যাপ তৈরুর জন্য একটি পদ্ধতি বেছে নিতে হবে। যদি আপনার প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে ভালো ধারণা থাকে। তাহলে অ্যান্ডয়েড স্টুডিও বা সফটওয়্যার বয়বহার করে kotlin বা Java ভাষার অ্যাপ তৈরি করতে পারেন। এর জন্য  প্রথমে কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও ইন্সটল করতে হবে। এরপর একটি নতুন প্রোজেক্ট তৈরি করে, অ্যাপের ডিজাইন, ছবি,বাটন লেখা এবং অন্যান্য ফিচার যুক্ত করতে হবে। প্রয়োজন অনুযায়ী Firebase এর মাধ্যমে লগইন, ডেটাবেজ, ও অন্যান্য নোটিফিকেশন সিস্টেমে যোগ করা যায়। সবকিছু সম্পন্ন হলে অ্যাপটি বিভিন্ন ডিভাইসে পরীক্ষা করে নিশ্চিত করতে হবে যে কোন ত্রুটি আছে কিনা। এরপর অ্যাপটিকে AAB থেকে APK ফাইলে এক্সপোর্ট করতে হবে। 

আরো পড়ুনঃ আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করা

অন্যদিকে আপনার কোডিং জানা যদি না থাকে, তাহলে চিন্তার কোন কারণ নেই। বর্তমানে Kodula, FlutterFlow, এবং MIT App Inventor এর মতো No Code প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজে অ্যাপস তৈরি করা যায়। এসব প্লাটফর্মে ড্রপ-এন্ড-ড্রপ পদ্ধতিতে বাটন, ছবি, টেক্সট, মেনু এবং অন্যান্য ফিচার যোগ করা যায়। কোন প্রোগ্রামিং ভাষা না জেনেও একটি কার্যকর অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সম্ভব। অ্যাপ স্টোর এর কাজ শেষ হলে  একটি Google Play Developer Account খুলে Google Play Console-এ অ্যাপস ডাউনলোড করতে হবে। সেখানে অ্যাপ এর নাম, বর্ণনা, আইকন, স্ক্রিনশট ক্যাটাগরি এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিভিউর জন্য জমা দিতে হবে। Google অ্যাপটি অনুমোদন করলে সেটি প্লে স্টোরে প্রকাশিত হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে ইনকাম যেভাবে করবেন : অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে আপনার বানানো অ্যান্ড্রয়েড অ্যাপস টি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে হবে। এবং সেখান থেকে আপনার বানানো অ্যাপসের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে। ব্যবহারকারী যত বেশি হবে ইনকাম তত বেশি হবে। দ্বিতীয়তঃ, অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো, Google AdMo। Ad হলো গুগলের নিজস্ব বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেখানে আপনার বানানো অ্যাপের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হবে। যেমন :Banner Ads,Interstitial Ads, Reworded Ads,এবং Native Ads। ব্যবহারকারী যখন এসব বিজ্ঞাপন দেখেন বা নির্দিষ্ট কিছু বিজ্ঞাপনে ক্লিক করে। তখন গুগল সে ইনকামের একটি অংশ আপনাকে প্রদান করে। 

এছাড়াও আপনি আপনার বানানা অ্যাপস এর কিছু বিশেষ প্রিমিয়াম ফিচার বিক্রি করতে পারবেন। তৃতীয়ত, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ইনকাম করার আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো In-App Purchase। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকে, অতিরিক্ত কনটেন্ট, এছাড়ও বিভিন্ন ধরনের সুবিধা কিনতে পারেন। গেম, শিক্ষা এবং AI ভিত্তিক অ্যাপসগুলোতে এই পদ্ধতি বেশি ব্যবহার করা যায়। এছাড়াও আপনি চাইলে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ও ইনকাম করতে পারেন। কোন কোম্পানির পণ্যের বা Ads লিংক আপনার অ্যাপে যুক্ত করলে, সেই লিংক এর মাধ্যমে  কেউ কিনাকাটা করলে, আপনি সেখান থেকে টাকা পাবেন। 

ইউটিউব ও ফেসবুক থেকে ইনকাম করা

ইউটিউব থেকে ইনকাম করার উপায় : মোবাইল দিয়ে ফ্রিতে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হলো, ইউটিউব থেকে টাকা ইনকাম করা। বর্তমানে ইউটিউব শুধুমাত্র একটি প্ল্যাটফর্মে নয়, এখানে রয়েছে হাজার হাজার ডলার ইনকাম করার ব্যবস্থা।  ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি জিমেইল আইডি ক্রিয়েট করে, সেই জিমেইল দিয়ে একটি  ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। youtube চ্যানেল ক্রিয়েট করে সেখানে মানসম্মত কনটেন্ট আপলোড করতে হবে। যেমন: ইসলামিক, শিক্ষানীয়, চিকিৎসা, ইত্যাদি। প্রতিদিন অন্তত, তিনটি করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এবং প্রতিদিন অন্তত একটি করে লং ভিডিও আপলোড করতে হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কখনো অন্যের ভিডিও কপি করে আপলোড করা যাবে না। বা অন্যের মিউজিক কপি করে আপলোড করা যাবে না। ইউটিউবে মনটাইজেশন পেতে হলে অবশ্যই নিজের বানানো রিয়েল ভিডিও আপলোড করতে হবে এবং নিজের কপিরাইট ফ্রি মিউজিক আপলোড  করতে হবে 

ইউটিউব থেকে ইনকাম করার জন্য ইউটিউবের শর্ত রয়েছে। শর্তটা হলো, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, মনিটাইজেশন পেতে হবে। আর এই মনিটাইজেশন পাওয়ার শর্ত হলো, লং ভিডিওতে মনিটাইজেশন পেতে হলে ১০০০ সাবস্ক্রাইবার, এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে এক বছরের মধ্যে। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে, ১০ মিলিয়ন ভিউস লাগবে ৯০ দিনের মধ্যে, এবং ১ হাজার সাবস্ক্রাইবার লাগবে। তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন আসবে। এবং আপনি এর জন্য আবেদন করবেন মনিটাইজেশনের জন্য আবেদন করার পরে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে। এবং আপনার চ্যানেলে ডলার ঢুকবে। আপনার ভিডিওতে যত বেশি ভিউজ হবে আপনার চ্যানেলে তত বেশি ডলার ঢুকবেন। এবং সেই ডলার গুলো উঠানোর জন্য আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতি মাসে আপনি ডলারগুলো  তুলতে পারবেন। 

ফেসবুক থেকে ইনকাম করা : ফেসবুক এখন শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যমে নয়, এটি এখন টাকা ইনকাম করার অনেক বড় একটি সুবর্ণ সুযোগ। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, প্রথমেই আপনার ফেসবুক আইডি দিয়ে একটি পেজ খুলতে হবে। বা আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড অন করতে হবে।পেজ খোলার পর আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। কখনো অন্যের ভিডিও কপি করা যাবে না এবং অন্যের ভয়েস বা মিউজিক কপি করে, আপলোড করা যাবে না। তাহলে কপিরাইট দিয়ে দিবে। সব সময় রিয়েল ভিডিও, এবং রিয়েল মিউজিক দিয়ে ভিডিও আপলোড দিতে হবে। এখানেও প্রতিদিন অন্তত তিনটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। 

ফেসবুকে ১০ হাজার ফলোয়ার হলেই মনিটাইজেশন দিয়ে দেয়। ফেসবুকে মনটাইজেশন পাওয়ার ব্যাপারটা হলো, পেইজের উপরে নির্ভর করে। কনটেন্টের উপরে নির্ভর করে, ভিউস ও এনগেজমেন্ট এর উপর নির্ভর করে। ফেসবুকে মনিটাইজেশন আসলে,মনিটাইজেশন সেটাপ করতে হবে। এবং সেখানে একটি ব্যাংক একাউন্ট সেটআপ করতে হবে। তারপর আপনার ভিডিওতে যত বেশি ভিউস আসবে আপনার একাউন্টে তত বেশি ডলার ঢুকবে। এবং আপনি প্রতিমাস শেষে ব্যাংক একাউন্টের মাধ্যমে ডলার গুলো বের করে নিবেন। 

ওয়েবসাইট ও অ্যাপ টেস্ট করে ইনকাম করা।

ওয়েবসাইট ও অ্যাপ টেস্ট হলো, বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট ও অ্যাপ পাবলিশ করার আগে সেগুলো পরীক্ষা করিয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হলো, কোন ত্রুটি, ডিজাইনের সমস্যা, ধীর গতির পারফরমেন্স,বা যারা ব্যবহার করবে তাদের কোন অসুবিধা হবে কিনা সেগুলো যাচাই করা। এসব সমস্যা যাচাই করার জন্য বিভিন্ন কোম্পানি ফ্রিল্যান্স টেস্টার নিয়োগ করে, এবং কেউ যদি এ বিষয়ে অভিজ্ঞ হয় তাহলে সেখান থেকে কাজ নিয়ে কাজ করে। এছাড়াও, নিজে একাউন্ট ক্রিয়েট করে ও ওই সাইটে এক টেস্ট এর কাজ করে ইনকাম করা যায়। 

মোবাইল-দিয়ে-ফ্রীতে-টাকা-ইনকাম-করার-২০টি-উপায়

আপনি যদি ওয়েবসাইট ও অ্যাপ টেস্টিং করে ইনকাম করতে যান তাহলে, User Testing, UTest, Test lo, userlytics, Irymata, Tester Work.তাহলে এই প্লাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে নতুনদের জন্য,  Utest এবং User Testing এ একাউন্ট খোলা সবচেয়ে ভালো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। 

একাউন্টে যেভাবে খুলবেন : প্রথমে আপনার ফোনের, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন, উপরের যে নামগুলি আছে সেগুলোর একটি যেমন : U Test। সেখানে, professional network of tester নামে ওয়েব সাইটে ক্লিক করে খুলুন। সেখােনে, join U test, sign up, বা become a tester এ ক্লিক করুন।আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন। ইমেইলে আসা ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট যাচাই করুন। এরপর প্রোফাইল সম্পূর্ণ করুন। আপনার ব্যবহৃত মোবাইল, কম্পিউটার  ডিভাইসের তথ্য যোগ করুন। তারপর qualifications বা sample টেস্ট সম্পন্ন করলে, সেখান থেকে টেস্টিং কাজ শুরু করতে পারবেন। 

ওয়েবসাইট ও অ্যাপ টেস্ট করার সময় আপনাকে নিদিষ্ট কিছু কাজ করতে হবে। যেমন: নতুন একাউন্ট তৈরি করা, লগিং করা, বিভিন্ন বাটন ও মেনু সঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করা, ফর্ম পূরণ করা, পেমেন্ট প্রকৃিয়া পরিক্ষা করা, কোনো ক্রুটি বা সমস্যা থাকলে তার স্কিনসর্ট ও বিস্তারিত রিপোর্ট তৈরি করা। এই কাজ শুরু করার জন্য একটি কম্পিউটার বা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, ভালো পর্যবেক্ষণ দক্ষতা, এবং ইংরেজি বোঝার দক্ষতা থাকলেই এই কাজ করতে পারবেন।

আর্টিকেল রাইটিং করে টাকা ইনকাম করা

আর্টিকেল রাইটিং হলো, কোন নির্দিষ্ট বিষয়ে, যাচাই করে, সুন্দর, সহজ ও পরিষ্কার ভাষায় লেখালেখি করার কাজ। এই লেখা সাধারণত ওয়েবসাইট, ব্লগ,সংবাদপত্র এবং অনলাইন মেগাজিনের মাধ্যমে প্রকাশ করা হয়। মোবাইল দিয়ে ফ্রিতে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হলো, আর্টিকেল রাইটিং করে ইনকাম করা। আপনি যদি লেখালেখি পছন্দ করেন তাহলে, আপনার জন্য আর্টিকেল রাইটিং করে ইনকাম করা খুবই সহজ একটি ব্যাপার। আর্টিকেল রাইটিং করে ইনকাম করার জন্য আপনার কোন টাকা খরচ হবে না। আর্টিকেল রাইটিং করে ইনকাম করার জন্য শুধুমাত্র আপনার একটি মোবাইল বা কম্পিউটার হলেই হবে। এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

আর্টিকেল রাইটিং করে ইনকাম করার জন্য, আপনি Fiver, Upword, Freelancer,নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। এবং, বিভিন্ন কোম্পানিতে কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এর কাজ করতে পারেন। Fiver, Upwork, frelancer এ আর্টিকেল রাইটিং করার জন্য, সর্বপ্রথম আপনাকে একাউন্ট ক্রিয়েট করতে হবে। একাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম, আপনার ফোনের গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন Fiver.com লিখে। তারপর অনেকগুলো ওয়েবসাইট আসবে সেখান থেকে সঠিক ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এবং ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনার জিমেইল একাউন্ট দিয়ে ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 

আরো পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ইনকামের কার্যকরী উপায়

একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে, আপনি গিগ তৈরি করবেন। আপনার ফাইবার প্রোফাইলে Dashboard গিয়ে, Create a gig এ ক্লিক করে সেখানে একটি গিগ তৈরি করবেন। আপনি ChatGPT এর সাহায্য নিয়েও গিগটি তৈরি করতে পারেন। গিগটা কিন্তু আর্টিকেল রাইটিং এর জন্যই তৈরি করতে হবে। গিগ তৈরি করা হয়ে গেলে পাবলিশ করে দিবেন। সেখান থেকে ক্লাইন্টরা আপনার গিগ দেখে আপনাকে নক করবে। আপনি ক্লাইন্টের সঙ্গে কথা বলে আপনি আর্টিকেল রাইটিং করে ফ্লাইট এর কাছে সেল করে ইনকাম করতে পারবেন। 

এছাড়া আপনার যদি ইচ্ছা হয় আপনি নিজস্ব ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং করবেন। নিজের ওয়েবসাইটকে ব্র্যান্ড তৈরি করবেন। তাহলে অবশ্যই আপনাকে  ডোমেন ( hnpeducationit) ও হোস্টিং দিয়ে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। তৈরি করা হয়ে গেলে, শক্তিশালী কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে, নিউ পোস্টে ক্লিক করে, আর্টিকেল রাইটিং করবেন। আর্টিকেলটা ভালোভাবে SEO করতে হবে। দিনে অন্তত একটি করে হলেও আর্টিকেল পাবলিশ করতে হবে। এভাবে ৪০ থেকে ৫০ টি শক্তিশালী কিওয়ার্ড দি আর্টিকেল পাবলিশ করলে, 

এবং ওয়েবসাইটে ভালো ভিজিটর আসলে, খুব সহজে আপনি এডসেন্স সেটাপ পাবেন। এবং এডসেন্স সেটাপ আসলে সেটিকে সেটাপ করে, আপনি আর্টিকেল রাইটিং করে ডলার ইনকাম করতে পারবেন নিজস্ব ওয়েবসাইটে। আপনি আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আনতে পারবেন আপনার একাউন্টে তত বেশি ডলার ঢুকবে। এবং যখন আপনি আপনার ওয়েবসাইটে এডসেন্সে সেটাআপ করবেন তখন একটি ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন, তাহলে আপনার ওয়েবসাইটে যে ডলার আসবে সেই ডলারগুলো আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে টাকায়। পরে আপনি ব্যাংকে গিয়ে টাকাগুলো বের করতে পারবেন। এভাবে আপনি আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবেন। 

AI ব্যবহার করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

AI ব্যবহার করে মোবাইল দিয়ে ফ্রিতে খুব সহজে টাকা ইনকাম করা যায়। বর্তমানে AI মোবাইল দিয়ে টাকা ইনকাম করে অনেক সহজ করে দিয়েছে। এ আই এর মাধ্যমে  আপনি বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করতে পারেন ফ্রিতে। এখন মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার জন্য AI বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। শুধু সাহায্যই করে থাকে না, এ আই এর কাছে ভালোভাবে promt লিখে দিতে পারলে সে অনেক সুন্দর সুন্দর কাজ করে দেয়। AI ব্যবহার করে ফ্রিতে মোবাইল দিয়ে কিভাবে করা যায় সেটা নিজের ধাপে আমরা জানব। 

AI ব্যবহার করে টাকা ইনকাম করা :  ChatGPT দিয়ে আপনি ফ্রিতে আর্টিকেল রাইটিং করে, ইনকাম করতে পারবেন। এছাড়াও ChatGPT দিয়ে আপনি বিভিন্ন গল্পের বা ভিডিওর স্ক্রিপ্ট খুব সহজে লিখে নিতে পারেন।এ আইকে ব্যবহার করে ভিডিও বানিয়ে খুব সহজে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে চ্যালেন মনিটাইজ করে ইনকাম করতে পারেন। এছাড়াও এআইকে ব্যবহার করে, বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করা যায়। 

বর্তমানে এ আইকে ব্যবহার করে, গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করা যায়। Gemini AI দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ  বানিয়ে সেগুলো অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করে ইনকাম করা যায়। এছাড়াও  Gemini এ আই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ বানিয়ে ফেসবুকে ইউটিউবে আপলোড করেও চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। Canva দিয়ে বিভিন্ন টেমপ্লেট বানিয়ে বিক্রি করে ইনকাম করতে পারবেন। এছাড়া বিভিন্ন promt ও স্ক্রিপ্ট লিখে ইনকাম করতে পারেন। 

ই-কমার্স ব্যবসা করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা

ই-কমার্স ব্যবসা হলো অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে  বিভিন্ন পণ্য  কেনাবেচার ব্যবসা। মানে একটি ওয়েবসাইট বা অ্যাপে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট থাকে, সেগুলো মানুষ দেখে মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে অর্ডার করে, এবং যে পণ্যগুলো অনলাইনে বিক্রি  করতো এসেছে, সে অর্ডার গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। বর্তমানে,মোবাইল দিয়ে ফ্রিতে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হলো, ই-কমার্স ব্যবসা করে টাকা ইনকাম করা। 

বর্তমানে শুধুমাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে ই-কমার্স ব্যবসা শুরু করা সম্ভব। ই- কমার্স ব্যবসা বলতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবাকে বিক্রি করাকে বোঝায়। আপনি ফেসবুক পেজ, instagram, টিক টক, ইউটিউব, ও আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের ছবি ও তথ্য পাবলিশ করবেন। এরপর কাস্টমাররা আপনার সেই পণ্যগুলো অর্ডার করলে, আপনি সেই পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। প্রতিটি পণ্য বিক্রিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যই আপনার লাভ। 

মোবাইল বা কম্পিউটার দিয়ে  ই-কমার্স ব্যবসা শুরু করতে, প্রথমে একটি ভালো পণ্য সিলেক্ট করুন। এরপরে ভালো মানের ছবি তুলে সেই ছবিগুলো অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম গুলোতে পাবলিশ করুন। সব সময় কাস্টমারের কমেন্টে রিপ্লাই দিবেন। এবং কাস্টমারকে কখনো ভুয়া প্রোডাক্ট এর ছবি দেখাবেন না। কাস্টমার ডেলিভারি দেওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই কাস্টমারের কাছে পৌঁছে দিন। কাস্টমারের থেকে ভালো রিভিউ নিন এবং সেগুলো পাবলিশ করুন ওয়েবসাইট গুলোতে। এবং কখনো কাস্টমারদের সঙ্গে প্রতারণা করবেন না।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি অনলাইন ইনকামের পদ্ধতি, যেখানে আপনি কোন কোম্পানির পণ্য বা সেবা নিজের বিশেষ লিংক এর মাধ্যমে অন্যের কাছে প্রচার করেন। যদি কেউ আপনার সেই লিংকে ক্লিক করে পণ্য বা সেবা কিনে তাহলে কোম্পানি আপনাকে নির্ধারিত হরে কমিশন দিবে। অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলে অ্যাফিলিয়েট মার্কেটিং। 

বর্তমানে একটি স্মার্ট ফোন ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা সম্ভব। এ পদ্ধতিতে আপনাকে কোন পণ্য কিনে গোডাউনে জমা রাখতে হবে না। বা পণ্য তৈরি করে রাখতেও হবে না। বরং বিভিন্ন কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রামে বিনামলে নিবন্ধন করবে, এবার একটি বিশেষ লিংক (Affilate) সংগ্রহ করতে হবে। এরপর সেই লিংক ফেসবুক,ইটটিউব,  টিকটক,whatsapp বা নিজের ওয়েবসাইটে শেয়ার করে পণ্যের প্রচার করতে পারেন। যদি কেউ আপনার লিংকে ক্লিক করে পণ্য কিনে থাকে তাহলে তাহলে আপনি সেখান থেকে নির্ধারিতভাবে কমিশন পেতে থাকবেন। 

গ্রাফিক্স ডিজাইন করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

গ্রাফিক্স ডিজাইন হলো ছবি, লোগো, আইকন, লেখা, রং এবং বিভিন্ন ডিজাইন উপাদান ব্যবহার করে আকর্ষণীয় ও তথ্যবহুল ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার কাজ। সহজ ভাবে বলতে গেলে, কোনো তথ্য বা ধারণাকে সুন্দরভাবে ছবির মাধ্যমে উপস্থাপন করাই হলো গ্রাফিক্স ডিজাইন। বর্তমানে শুধুমাত্র একটি স্মার্ট ফোন ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করা সহজ। আপনি বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাপ যেমন Canva এর সাহায্যে লোগু, বিজনেস কার্ড, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বেল, ফ্লায়ার এবং অন্যান্য ডিজাইন তৈরি করতে পারেন। এরপর এসব ডিজাইন অনলাইন মার্কেটপ্লেস বা সরাসরি ক্লায়েন্ট এর কাছে বিক্রি করে ইনকাম করতে পারবেন। 

মোবাইল-দিয়ে-ফ্রীতে-টাকা-ইনকাম-করার-২০টি-উপায়

আপনি যদি অনলাইন মার্কেটপ্লেসের গ্রাফিক্স ডিজাইনগুলো বিক্রি করতে চান তাহলে ফেসবুক, টিকটক,whatsapp গ্রুপ বা চ্যানেল, ইউটিউব,ইনস্টাগ্রামে আপনার কিছু ডিজাইন দিয়ে পাবলিশ করতে পারেন। বা আপনি যে গ্রাফিক্স ডিজাইন করেন এর উপর ভিত্তি করে একটি ভিডিও বানিয়ে এগুলোতে আপলোড করতে পারেন। যার ভালো লাগবে সে আপনার ভিডিওতে কমেন্ট আপনার পোস্টে কমেন্ট বা আপনার ইনবক্সে মেসেজ দিয়ে। আপনার সাথে কথা বলে আপনার কাছ থেকে আপনার করা ডিজাইন গুলো কিনতে পারে বা আরো সুন্দর করে আপনি যে ডিজাইনগুলো পারেন, সেগুলো করিয়ে নিতে পারে। এভাবে আপনি অনলাইন মার্কেটপ্লেস থেকে গ্রাফিক্স ডিজাইন করে সহজে ইনকাম করতে পারবেন। 

আর আপনি যদি চান আপনি,  Fiver, upwork, freelancer এই প্লাটফর্ম গুলোতে ক্লায়েন্ট ধরে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করবেন, তাহলে অবশ্যই এই প্লাটফর্মগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন, Fiver.com লিখে সেখানে যে সঠিক ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করে প্রবেশ করবেন। করে আপনার জিমেইল আইডি দিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। তারপর আপনি যে গ্রাফিক্স ডিজাইন পারেন এই গ্রাফিক্স ডিজাইনের উপরে একটি গিগ তৈরি করে পাবলিশ করবেন। সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে নক দিবে এবং ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আপনি ইনকাম করতে পারবেন। 

ডিজিটাল পণ্য তৈরি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

বর্তমানে শুধুমাত্র একটি স্মার্ট ফোন ব্যবহার করেই বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য বিক্রি করে অনলাইনে ইনকাম করা সম্ভব। তবে তার আগে জানতে হবে ডিজিটাল পণ্য কি?  ডিজিটাল পণ্য হলো এমন পণ্য, যা অনলাইনে তৈরি করা হয়। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ও অনলাইন এবং ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচা ও ডাউনলোড করা যায় এমন পণ্য যেমন: ই-বুক, PDF গাইড, ডিজিটাল নোট, CV টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, Canva টেমপ্লেট প্রেজেন্টেশন, ডিজিটাল planer, মোবাইল ওয়ালপেপার এবং অন্যান্য ডিজিটাল ফাইল। । এ ধরনের পণ্যের কাগজের কপি বা আলাদা কোন ধরনের প্যাকেজিং থাকে না। 

আরো পড়ুনঃ ২০২৬ সালে অনলাইনে ইনকাম করার ৫০টি উপায়

কাস্টমার পণ্য নেয়ার জন্য টাকা পরিশোধ করার পর মোবাইলে বা কম্পিউটার ফাইলের মাধ্যমে পণ্যটি নিবেন এবং সেখানে ডাউনলোড করে রাখবেন। এই কাজ শুরু করতে প্রথমে একটি ডিজিটাল পণ্য তৈরি করুন। যা মানুষের কাজে লাগে। এরপর সেটি PDF, PNG, JPG,বা অন্য উপযুক্ত ফরমেটে সংরক্ষণ করুন। এরপর নিজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল বা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে পণ্যগুলো বিক্রির জন্য পাবলিশ করুন। 

ওয়েবসাইট ক্রয়-বিক্রয় করে ইনকাম করা

ওয়েবসাইট ক্রয় বিক্রি করে ইনকাম করা হলো এমন একটি অনলাইন ব্যবসা, যেখানে কম দামে একটা ওয়েবসাইট কিনে, সেটি আরো সুন্দর করে ডিজাইন করে,ও আরো আর্কষণূয় করে বেশি দামে ব্রিকি করে লাভ করা। অনেকেই এটিকে website Flipping নামে চিনেন। এটি বর্তমানে অনলাইন ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম। এই কাজ শুরু করতে হলে, প্রথমে একটি ওয়েবসাইট খুজে বের করতে হবে, যেটিকে আরোও সুন্দর ও আর্কষনীয় করা যায়।

এরপর ঐ ওয়েবসাইট নতুন মানসম্মত কন্টেন্ট লিখুন।SEO আরো উন্নত করে করুন। ওয়েবসাইটের গতি বাড়াতে হবে,ডিজাইন আর্কষণীয় করতে হবে এবং নিয়মিত ভিডিটর বাড়ানোর জন্য কাজ করতে হবে।ওয়েবসাইটে ভালো ভিজিটর বা ট্রাফিক আসলে এবং ইনকাম শুরু হলে, সেই ওয়েবসাইটের দাম অনেক বেশি হয়। এরপর ওয়েবসাইট কেনা বেচার নিভর্রযোগ্য মার্কেটপ্লেসে সেল করতে হবে।

অনলাইন টিউশনি ও ছবি ব্রিক্রি করে ইনকাম করা

বর্তমানে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইন টিউশনি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। অনলাইন টিউশনি হলো অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে পড়ানো কে অনলাইন টিউশনি বলে। আপনি যদি গণিত, ইংরেজি, বাংলা, আইসিটি, কুরআন শিক্ষা, বা অন্য কোন বিষয়ে ভালো ভাবে পড়াতে পারেন তাহলে, সেই বিষয়ে অনলাইনে পরিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন। অনলাইন টিউশনি শুরু করার জন্য আপনি কোন বিষয়ে পড়াতে পারবেন সে বিষয়টি নির্বাচন করতে হবে। এরপর ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম instagram youtube বা অনলাইন টিউশন প্লাটফর্ম এর মাধ্যমে শিক্ষার্থী সংগ্রহ করতে হবে। 

যেমন ধরুন আপনি যে বিষয়ে পড়াতে অভিজ্ঞ সেই বিষয়ে পড়ানোর জন্য একটি ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ও চ্যানেল টিকটক এগুলোতে ভিডিওটি আপলোড করবেন। যদি কোন শিক্ষার্থীর ভালো লাগে তাহলে তারা আপনাকে নক দেবে এবং সেখান থেকে কথাবার্তা বলে আপনি অনলাইনের মাধ্যমে তাকে টিউশনি করতে পারবেন। শিক্ষার্থীদের ক্লাস করাবেন সাধারণত  Google Meet, Zoom বা Microsoft Teams এর মত ভিডিও কল অ্যাপ ব্যবহার করে নিতে পারবেন। নিয়মিত সময়সূচী নির্ধারিত করে নিয়মিত পড়ালে শিক্ষার্থী বিশ্বাস তৈরি হয় এবং নতুন শিক্ষার্থী ও পাওয়ার সুযোগ বেড়ে যায়। ভালোভাবে পড়াতে পারলে শিক্ষার্থীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে। 

ছবি বিক্রি করে ইনকাম: বর্তমানে ছবি তোলা বা নিজের তৈরি করা ছবি বিক্রি করে অনলাইনে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি মোবাইল বা ক্যামেরা দিয়ে উচ্চমানের ভালো ছবি তুলতে পারেন, তাহলে সেগুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রির জন্য আপলোড করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য, শহরের দৃশ্য, খাবার, গ্রামের দৃশ্য, ভ্রমণ, ব্যবসা প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের ছবি সাধারণত বেশি চাহিদা পণ্য। 

তবে বেশি শুরু করতে প্রথমে ভাল মনের এবং কপিরাইট মুক্ত ছবি তুলুন বা নিজে তৈরি করুন। এরপর ছবির বিষয়ে অনুযায়ী সুন্দর শিরোনাম, বিবরণ এবং প্রাসঙ্গনে কিওয়ার্ড যোগ করে ছবি বিক্রির প্ল্যাটফর্মে আপলোড করুন। কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান আপনার ছবি ডাউনলোড বা  লাইসেন্স কিনলে, সেই ছবির বিপরীতে আপনি কমিশন বা টাকা পাবেন। ছবি বিক্রি করে সফল হতে হলে নিয়মিত নতুন ছবি আপলোড করতে হবে। ছবির মান ভালো রাখতে হবে এবং মানুষের চাহিদা অনুযায়ী ছবি তৈরি করতে হবে। ধীরে ধীরে আপনার ছবির সংখ্যা ও বিক্রি বেড়ে গেলে, আপনার অনলাইনে ইনকামের সংখ্যা বেড়ে যাবে। 

শেষ কথা : মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায়

মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় সম্পর্কে এই আর্টিকেলের ধাপে ধাপে বিস্তারিত ভাবে লেখা হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে এসে একটি স্মার্টফোনে হতে পারে আপনার অনলাইন ইনকামের প্রধান ধাপ। এই আর্টিকেলে মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, যে কেউই মোবাইল দিয়ে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবে। তাই আপনার আগ্রহ, দক্ষতা এবং সময়ের সঙ্গে মিলিয়ে মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায়, এর যেকোনো একটি উপায় দিয়ে আজ থেকেই নিয়মিতা কাজ করা শুরু করুন। 

আমার মতে, মোবাইলে দিয়ে বৈধভাবে টাকা ইনকাম করা কঠিন কিছু নয়, বরং এটি এখন সহজ একটি বিষয়। তবে একটি কথা মনে রাখুন, অনলাইনে কাজ করার সময় সবসময় বিশ্বস্ত ও নিরাপদ প্লাটফর্ম ব্যবহার করুন। এবং হালালভাবে ইনকাম করতে হবে ও প্রতারণামূলক অফার থেকে দূরে থাকতে হবে। আশা করি, মোবাইল দিয়ে ফ্রীতে টাকা ইনকাম করার ২০টি উপায় এই আর্টিকেলটি আপনার অনলাইনে ইনকাম করার যাত্রা কে আরো সহজ ও আত্মবিশ্বাসী করে তুলবে।

  





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন