বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। সঠিক নিয়ম জানলে ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে আবেদনের সম্পূর্ণ করা সম্ভব। এ আর্টিকেলে ধাপে ধাপে আবেদন করার সম্পন্ন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ভুল এড়ানোর উপায় এবং আবেদন করে কিভাবে সার্ভিস দিয়ে ইনকাম করা যায় তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। 

বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-আবেদন-ফর্ম-পূরণের-নিয়ম

বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে এই পাসপোর্ট এর আবেদন করছেন। কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই আবেদন বাতিল সংশোধনের ঝামেলায় পড়েন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই গাইডটি মনোযোগ দিয়ে পড়লে আপনি নিজে আবেদন করতে পারবেন। পাশাপাশি অন্যের আবেদন করে ইনকাম করার উপায়ও পাবেন। 

পেইজ সূচিপত্রঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম জানা থাকলে একজন আবেদনকারী খুব সহজে ঘরে বসে নিজের আবেদন সম্পন্ন করতে পারবেন। বর্তমান বাংলাদেশের সরকারি পাসপোর্ট সেবা সম্পন্ন ডিজিটাল হওয়ার বেশিরভাগ কাজ অনলাইনে করা যায়। এজন্য শুধু সঠিক তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু নিয়ম জানা প্রয়োজন। অনেকে প্রথমবার আবেদন করার সময় ছোট ছোট ভুল করেন। 

যেমন : নামের বানান ভুল, জন্ম তারিখ ভুল, ঠিকানা ভুল বা অথবা প্রয়োজনীয় তথ্য আর সম্পূর্ণ রাখা। এসব কারণে আবেদন বাতিল হতে পারে কিংবা পুনরায় আবেদন করতে হতে পারে। তাই শুরু থেকে প্রতিটি তথ্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের সঙ্গে মিল রেখে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বর্তমান দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের জন্য ই পাসপোর্ট আবেদন করা অনেক সহজ হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে আবেদনপত্র পূরণ, ফি প্রদান এবং পরে নির্ধারিত তারিখে বায়োমেট্রিক সম্পন্ন করলে আবেদন শেষ হয়। আপনি যদি এই পুরো আর্টিকেলটি ভালোভাবে শিখে ফেলেন, তাহলে শুধু নিজের নয়, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন কিংবা এলাকার মানুষদের আবেদন করে দিতে পারবেন। বর্তমানে অনেকে এ ধরনের অনলাইন সার্ভিস দিয়ে নিয়মিত ইনকাম করছেন। 

ই -পাসপোর্ট কি এবং কেন প্রয়োজন 

ই পাসপোর্ট হলো আধুনিক প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট পাসপোর্ট, যার মধ্যে ইলেকট্রনিক চিপ সংযুক্ত থাকে। এই চিপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ছবি এবং বায়োমেট্রিক্স তথ্য নিরাপদ ভাবে সংরক্ষিত থাকে। ফলে এটা আগের এমআরপি পাসপোর্ট এর তুলনায় অনেক বেশি নিরাপদ। বিশ্বের অনেক উন্নত দেশ ইতিমধ্যে ই পাসপোর্ট ব্যবহার করছে। বাংলাদেশ ও সেই তালিকা যুক্ত হয়েছেন। বর্তমানে নতুন আবেদনকারীদের জন্য এই পাসপোর্ট প্রদান করা হচ্ছে। এতে আন্তর্জাতিক ভ্রমণ আরও নিরাপদ দ্রুত হয়েছে। 

আরো পড়ুনঃ ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করার সঠিক নিয়ম

ই পাসপোর্ট এর সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত পরিচয় যাচাই করা। অনেক আন্তর্জাতিক বিমানবন্দরের স্বয়ংক্রিয় ই-গেট ব্যবহারের সুবিধা ও পাওয়া যায়। এছাড়াও জালিয়াতি ঝুঁকে অনেক কম থাকে। যারা বিদেশে চাকরি, পড়াশোনা, চিকিৎসা কিংবা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই পাসপোর্ট বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় একটি সরকারি পরিচয় পত্র। তাই আবেদন করার আগে সঠিক নিয়ম জানা জরুরী। 

আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম অনুসরণ করার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। এতে আবেদন করার সময় কোন ঝামেলা হয় না এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকেনা। সাধারণভাবে জাতীয় পরিচয় পত্র, অনলাইন জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ( যদি প্রয়োজন হয়), পেশার তথ্য এবং সঠিক ঠিকানা আগে থেকে প্রস্তুত রাখতে হবে। অনেক ক্ষেত্রে পুরনো পাসওয়ার্ড থাকলে সেটিও প্রয়োজন হতে পারে। 

এছাড়া মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই সচল হতে হবে। কারণ আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য এসএমএস অথবা ইমেল এর মাধ্যমে জানানো হয়। আবেদন করার সময় যেসব তথ্য দেওয়া হবে, সেগুলো পরবর্তীতে সংশোধন করা অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তাই প্রতিদিন তথ্য একাধিক বার যাচাই করে তারপর সাবমিট করতে হবে। এটা আবেদন দ্রুত অনুমোদনের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং অপ্রয়োজনে সময় নষ্ট হবে না। 

অনলাইন আবেদন একাউন্ট তৈরির নিয়ম 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণ নিয়ম অনুসরণ করার প্রথম ধাপ হলো একটি অনলাইন একাউন্ট তৈরি করা। আবেদনকারী নিজের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা ব্যবহার করে একাউন্ট খুলতে হবে। কারণ পরবর্তীতে আবেদন সংক্রান্ত সকল নোটিশ, ওটিপি এবং আপডেট এই মাধ্যমেই পাঠানো হতে পারে। তাই অন্যের নম্বর বা ইমেইল ব্যবহার করবেন না। 

বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-আবেদন-ফর্ম-পূরণের-নিয়ম

অ্যাকাউন্ট তৈরি সময় নিজের পূর্ণ নাম, ইমেইল, মোবাইল নম্বর এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড এমন ভাবে নির্বাচন করুন যাতে অন্য কেউ সহজে অনুমান করতে না পারে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ইমেইল বা মোবাইলে পাওয়া ভেরিফিকেশন সম্পূর্ণ করে লগইন করুন। লগিং করার পর আবেদনকারীর সামনে নতুন আবেদন শুরু করার অপশন দেখা যাবে। 

এখান থেকে নতুন আবেদন নির্বাচন করে ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে। প্রতিটি ধাপের সাবধানের তথ্য লিখুন এবং জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের সঙ্গে মিল দিয়ে লেখুন। কোন তথ্য ভুল হলে পরবর্তীতে সংশোধন করতে সময় ও টাকা দুটোই নষ্ট হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আবেদন অসম্পূর্ণ থাকলেও পরে আবার লগইন করে কাজ চালিয়ে যাওয়া যায়। তাই একদিনে শেষ করতে না পারলেও সমস্যা নেই। তবে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করাই ভালো। 

আবেদন ফরম সঠিকভাবে পূরণ করার উপায় 

আবেদন ফরম পূরণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি তথ্য নির্ভুলভাবে লেখা। নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখে এবং জাতীয় পরিচয় পত্র নম্বর অবশ্যই সরকারি নথির সঙ্গে হুবহু মিলতে হবে। ইংরেজি বানানের সামান্য ভুল থাকলেও আবেদন আটকে যেতে পারে। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। যদি দুটি ঠিকানা আলাদা হয়, তাহলে আলাদা আলাদা ভাবে উল্লেখ করে লিখতে হবে।। এছাড়াও পেশা, বৈবাহিক অবস্থা এবং জরুরি যোগাযোগের তথ্য ও সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। 

ছবি আপলোড এর প্রয়োজন থাকলে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করুন। অনেক ক্ষেত্রে ছবির আকার বা ফরমেট ভুল হলে আপলোড হয় না। তাই আগে থেকে নির্ধারিত মাপ অনুযায়ী ছবির প্রস্তুত রাখুন। আবেদন জমা দেওয়ার আগে পুরো ফরম একবার ভালোভাবে পড়ে দেখুন। সব তথ্য ঠিক থাকলে আবেদন সাবমিট করুন। সাবমিট করার পর সাধারণ আবেদন নম্বর তৈরি হয়। এই নম্বরটি সংরক্ষণ করে রাখুন, কারণ পরবর্তীতে আবেদন স্ট্যাটাস দেখার জন্য এটি প্রয়োজন হবে। 

আবেদন ফ্রি পরিশোধ করার নিয়ম 

পাসপোর্ট আবেদন সম্পন্ন করার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। আবেদনকারী সাধারণ ডেলিভারি, জরুরী ডেলিভারি অথবা অতি জরুরী ডেলিভারির মধ্যে একটি নির্বাচন করতে পারেন। যে ধরনের সেবা নির্বাচন করবেন, সেই অনুযায়ী ফ্রি নির্ধারিত হবে। ফ্রি অনলাইনে বিভিন্ন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অথবা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যায়। পেমেন্ট করার সময় আবেদন নম্বর সঠিকভাবে ব্যবহার করতে হবে। ভুল আবেদন নম্বর দিলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে।

আরো পড়ুনঃ বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস শুরু করা সম্পূর্ণ গাইড

ফ্রী পরিষদ করার পর রশিদ অবশ্যই সংরক্ষণ করুন। অনেক সময় বায়োমেট্রিক্স এর দিন বা প্রয়োজন হলে এই রশিদ দেখাতে হতে পারে। তাই কাগজে প্রিন্ট করে রাখা এবং মোবাইলেও একটি কপি সংরক্ষণ করে রাখা ভালো। ফি জমা দেওয়ার পর আবেদনকারীর জন্য বায়োমেট্রিক এনরোলমেন্টর তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। সময়মতো উপস্থিত হলে পুরো প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হয়।। 

বায়োমেট্রিক ও এনরোলমেন্ট প্রক্রিয়া 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম অনুসরণ করে অনলাইন আবেদন ও ফ্রি পরিশোধ সম্পন্ন করার পর আবেদনকারী কে নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হয়। এই ধাপকে বায়োমেট্রিক ও এনরোলমেন্ট প্রক্রিয়া বলা হয়। নিজেদের সময়ের কিছু আগে উপস্থিত হলেও অতিরিক্ত ভিড় বা ঝামেলায় পড়তে হয় না। 

এন্ডরোলমেন্টের সময় আবেদনকারীর আঙ্গুলের ছাপ, ডিজিটাল ছবি এবং ডিজিটাল স্বাক্ষর নেওয়া হয়। পাশাপাশি জমা দেওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র কর্মকর্তারা যাচাই করেন। তাই মূল জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন (যদি প্রয়োজন হয়) আবেদন সারাংশ এবং ফি পরিশোধের রশিদ সঙ্গে রাখা উচিত। এগুলো রাখলে কোন প্রকার ঝাই ঝামেলার মধ্যে পড়তে হবে না। 

সব তথ্য সঠিক থাকলে বায়োমেট্রিক প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যায়। তবে কোন তথ্যে অসঙ্গতি থাকলে তাৎক্ষণিকভাবে সংশোধনের নির্দেশ দেওয়া হতে পারে। এজন্য আবেদন করার সময় তথ্য ভালোভাবে যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর আবেদনকারী একটি ডেলিভারি স্লিপ বা রিসিস্ট পান, এই কাগজটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে পাসপোর্ট সংগ্রহের সময় এটি প্রয়োজন হবে। 

আবেদন করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন 

অনেক আবেদনকারী ছোট ছোট ভুলের কারণে অপ্রয়োজনীয় সমস্যায় পড়ে যায়। সবচেয়ে সাধারণ ভুল হলো জাতীয় পরিচয় পত্রের সঙ্গে নাম বা জন্ম তারিখ না মিলিয়ে আবেদন করা। এই ধরনের ভুল আবেদন বাতিল হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়াও বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা ভুল দেওয়া থেকেও বিরত থাকতে হবে। কারণ প্রয়োজনীয় বার্তা ও আপডেট এই তথ্যগুলোর মাধ্যমে পাঠানো হয়। 

আরেকটি সাধারণ ভুল হলো আবেদন জমা দেওয়ার আগে পুরো ফর্ম পুনরায় যাচাই করে না দেখা। অনেকে তাড়াহুড়া করে আবেদন সাবমিট করেন এবং পরে ভুল বুঝতে পারেন। তখন সংশোধন করতে অতিরিক্ত সময় ওর টাকা খরচ হয়। যদি কোন তথ্য সম্পর্কে নিশ্চিত না থাকেন, তাহলে সরকারি নির্দেশিকা দেখে অথবা অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আবেদন করুন। এতে ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে এবং আবেদন দ্রুত সম্পন্ন হবে। 

পাসপোর্ট অবস্থান বা স্ট্যাটাস চেক করার নিয়ম 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম জানার পাশাপাশি আবেদনটির বর্তমান অবস্থা কিভাবে দেখা যায়, সেটিও জানা জরুরি। আবেদন জমা দেওয়ার পর আবেদন নম্বর বা এনরোলমেন্ট আইডি ব্যবহার করে পাসপোর্ট এর আবেদনের অবস্থান দেখা যায়।  স্ট্যাটাসে আবেদনটি যাচাই হচ্ছে কিনা, প্রিন্টিং এ গেছে কিনা অথবা ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা, এসব তথ্য দেখা যায়। এটা অপ্রয়োজনীয় ভাবে বারবার পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। 

বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-আবেদন-ফর্ম-পূরণের-নিয়ম (3)

যদি দীর্ঘ সময় কোন আপডেট না আসে, তাহলে আবেদন নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট অফিসের যোগাযোগ করতে হবে। তবে সাধারণত নির্ধারিত সময়ের মধ্যেই অবস্থান বা স্ট্যাটাস পরিবর্তন হতে থাকে। পাসপোর্ট প্রস্তুত হলে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবং স্লিপকার সঙ্গেই রাখতে হবে। 

অন্যের আবেদন করে ঘরে বসে ইনকাম 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম ভালোভাবে শিখে নিলে আপনি এটি একটি অনলাইন সার্ভিস হিসেবে পরিচালনা করতে পারেন। বর্তমানে অনেক মানুষ অনলাইন আবেদন করতে জানেন না বা ভুল করার ভয়ে নিজেরা আবেদন করেন না। আপনি তাদের আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে একে নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারেন। তবে মনে রাখবেন, এটি শুধু বৈধ সার্ভিস ফ্রি নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ। কখনোই নিজকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিবেন না। আপনার কাজ হবে আবেদনকারীর দেওয়া তথ্য সঠিকভাবে অনলাইনে পূরণ করে দেওয়া এবং প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া। 

আরো পড়ুনঃ আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করা

এই কাজ শুরু করতে একটি কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, প্রিন্টার এবং স্ক্যানার থাকলে করতে পারবেন। পাশাপাশি সরকারি নির্দেশনা নিয়ম অনুসরণ করলে আপনি সঠিক তথ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারবেন। ভালো ব্যবহার, মিরপুর কাজ এবং সবার মত সার্ভিস দিলে ধীরে ধীরে আপনার গ্রাহক সংখ্যা বাড়তে থাকবে। অনেকেই এ ধরনের ডিজিটাল সেবা অন্যান্য সরকারি অনলাইন সেবার সঙ্গে যুক্ত করে পরিচালনা করেন। 

প্রয়োজনীয় সর্তকতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ 

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম অনুসরণ করার সময় আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ, মোবাইল নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। শুধু সরকারের নির্দেশনা অনুযায়ী আবেদন করবেন।

 কোন শর্টকাট, ভুল ওয়েবসাইট বা অবৈধ উপায় ব্যবহার করবেন না। কোনো প্রকার অবৈধ ভাবে আবেদন করা যাবে না। ভুয়া ওয়েবসাইট এ গিয়ে কাজ করা যাবে। আর দালালের পাল্লায় পরা যাবে না। আর কাজ করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে যেন কোনো  প্রকার ভুল না হয়।

শেষ কথাঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। এই আর্টিকেলে আবেদন প্রস্তুতি, প্রয়োজনের কাগজপত্র, অনলাইন ফর্ম পূরণ, ফি প্রদান, বায়োমেট্রিক্স, অবস্থান বা স্ট্যাটাস যাচাই, এবং আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। এগুলো ফলো করলে একজন আবেদনকারী নিজেই আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে পারবেন। 
আমার পরামর্শ হলো, এ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন এবং এখানে দেখানোর নিয়ম অনুযায়ী নিজে ট্রাই করুন। তাহলে খুব সহজেই আপনি আবেদন ফরম পারবেন। এছাড়াও সব সময় সর্বশেষ সরকারের নির্দেশনা ফলো করুন এবং অন্যের আবেদন পূরণ করে সেবা দিতে চাইলে তা স্বচ্ছ ও বৈধ উপায় করুন। সঠিক তথ্য দিয়ে মানুষের উপকার করলে একটি ভালো সুনাম গড়ে উঠে। যা ভবিষ্যতে আপনার সার্ভিসকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন