ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায়
ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা বর্তমানে অনলাইন ইনকামের অন্যতম জনপ্রিয় মাধ্যম। ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের ছোট ভিডিও তৈরি করে খুব সহজে ঘরে বসে ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম ইনকাম করা সম্ভব।
আপনি কি ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। এই আর্টিকেলটি আপনার জন্যই।
পেইজ সূচিপত্রঃ ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায়
- ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায়
- ইউটিউব শর্টস কি
- ইউটিউব শর্টস থেকে ইনকাম কেন এত জনপ্রিয়
- ইউটিউব শর্টস ভিডিও করার উপায়
- ইউটিউব শর্টস ভিডিও তৈরির গুরুত্বপূর্ণ নিয়ম
- ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে কি কি প্রয়োজন
- কোন ধরনের শর্ট ভিডিও বেশি জনপ্রিয় হয়
- নতুন ইউটিউবারদের সাধারণ ভুল
- ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা আয় করা যায়
- ভবিষ্যতে ইউটিউব শর্টসের সম্ভবনা
- লেখকের শেষ বিশ্লেষণ
ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায়
ইউটিউব শর্ট ভিডিও থেকে ইনকাম করার বিভিন্ন কার্যকরী উপায় রয়েছে। শুধুমাত্র বিজ্ঞাপন নয়, আরো অনেক মাধ্যম ব্যবহার করে youtube shorts video থেকে ইনকাম করা সম্ভব। নিজের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি উপায় তুলে ধরা হলো।
ইউটিউব মনিটাইজেশনঃ ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো মনিটাইজেশন। একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের শর্ত পূরণ করার জন্য, অবশ্যই লং ভিডিওতে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্টস ভিডিওতে ৯০ দিনে ১০ মিলিয়ন ভিউজ আনতে হবে। এবং ১ হাজার সার্শক্রাইবার হতে হবে।
ইউটিউবে নির্দিষ্ট শর্ত পূরণ করার পর চ্যানেলে বিজ্ঞাপন শুরু হয়। এরপর ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম শুরু হয়। মনিটাইজেশন পাওয়ার জন্য নিয়মিত ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে হতাশ হয়ে কাজ বন্ধ করে দেওয়া যাবে না। ধৈর্য ধরে কাজ করতে হবে। তাহলে সফলতা খুব শ্রিগ্রই আসবে।
স্পন্সরশিপ থেকে ইনকামঃ স্পন্সরশিপ থেকে ইনকাম বলতে বোঝায়, কোনো ব্যক্তি, ব্যান্ড বা কোম্পানি আপনাক তাদের পণ্য সেবা বা নাম প্রচার করার জন্য টাকা বা অন্য সুবিধা দেয় আর সেই বিনিময়ে আপনি ইনকাম করেন। চ্যানেল জনপ্রিয় হয়ে গেলে বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপ অফার করে। যারা প্রযুক্তি গেমিং ফ্যাশন বা শিক্ষা বিষয়ক ভিডিও তৈরি করেন তারা সহজেই স্পন্সরশিপ পেতে পারেন।
আরো পড়ুনঃ বিনা খরচে ঘরে বসে অনলাইন ইনকাম করার নিশ্চিত কার্যকরী উপায়
নিজের পণ্য বিক্রিঃ অনেক মানুষ ইউটিউব শর্টস ব্যবহার করে নিজের ব্যবসার প্রচার করেন। যেমনঃ পোশাক, কসমেটিকস,অনলাইন কোর্স, বা পণ্য বিক্রি করা যায়। শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার কারণে পণ্য বিক্রিয়া বৃদ্ধি পায়। এছাড়া ইউটিউব শর্টস থেকে ইনকাম করার আরো উপায় রয়েছে যেগুলো নিজে ধাপে ধাপে আলোচনা করা হলো।
ইউটিউব শর্টস কি
ইউটিউব শর্টস হলো ইউটিউবের ছোট ভিডিও ফিচার। সাধারণত ১৫ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের ভিডিওকে শর্টস ভিডিও বলা হয়। বর্তমানে আরো বড় শর্টস ভিডিও আপলোড করা যায়। মানে ৩ মিনিটের শর্টস ভিডিও আপলোড ভিডিও আপলোড করা যায়।
তবে ছোট এবং আকর্ষণীয় ভিডিও বেশি জনপ্রিয়। এই ভিডিও গুলো মোবাইল স্ক্রিন অনুযায়ী তৈরি করা হয়। তাছাড়াও ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়। এবং ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার জন্য খুব সহজে বেশি মানুষের কাছে পৌঁছে যাই।
ফলে নতুন ইউটিউবাররাও দ্রুত সাবস্ক্রাইবার এবং ভিউ পেতে পায়। ইউটিউব শর্টস ভিডিও দিয়ে মনিটাইজেশন চালু করতে চাইলে, ইউটিউবের শর্ত পূরণ করতে হয়। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে ইউটিবের শর্ত হলো
১ হাজার সার্চক্রাইবার এবং ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন ভিউজ আনতে হবে। এই শর্তটি শর্টসের ক্ষেত্রে পূরণ করতে পারলেই শর্টসে মনিটাইজেশন চালু হবে যাবে। আর লং ভিডিওর ক্ষেত্রে, ১ হাজার সাবস্ক্রাইবার, ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম।
ইউটিউব শর্টস থেকে ইনকাম কেন এত জনপ্রিয়
বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে একটি হলো ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা। অল্প সময়ের ভিডিও তৈরি করে এখন অনেক মানুষ ঘরে বসেই ভালো পরিমান টাকা ইনকাম করছেন।
স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে শর্টস ভিডিওর জনপ্রিয়তা খুব দ্রুত বেড়েছে। মানুষ এখন কম সময়ের বা শর্টস ভিডিও দেখতে বেশি পছন্দ করে। এই সুযোগে কাজে লাগিয়ে ইউটিউব শর্টস ইনকাম করা সম্ভব হচ্ছে।
আগে ইউটিউব থেকে ইনকাম করতে বড় বড় ভিডিও তৈরি করতে হতো। কিন্তু এখন ছোট ছোট ভিডিও দিয়েই লাখ লাখ ভিউ পাওয়া খুবই সহজ। শর্টস ভিডিওর মাধ্যমে একজন নতুন ক্রিয়েটর কম সময়ের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠতে পারেন।
নিয়মিত ভিডিও আপলোড, এবং সঠিক কৌশল ব্যবহার করলে, ইউটিউব সার্চ থেকে ইনকাম করা কঠিন কিছু নয়। বরং খুবই সহজ। ধৈর্য ধরে কাজ করতে হবে। একদিন ভিডিও ছেড়ে ৩ দিন ভিডিও ছাড়া বন্ধ করে রাখা যাবে না।
ইউটিউব শর্টস ভিডিও করার উপায়
ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার জন্য ভিডিও ভাইরাল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই ভিডিও ভাইরাল হয়। ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার জন্য ভিডিও ভাইরাল করার বিশেষ টিপস গুলো নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো।
আকর্ষণীয় টাইটেল বা নাম ব্যবহারঃ ভিডিও টাইটেল ছোট এবং আকর্ষণীয় হতে হবে। ভিডিও টাইটেল এমন কেউ আর ব্যবহার করতে হবে। তাহলে সার্চ রেজাল্টে ভিডিও সহজে দেখা যাবে।
ভিডিও শুধু সুন্দর করা ও টেন্ডিং বিষয় নিয়ে কাজঃ শর্টস ভিডিওর ক্ষেত্রে প্রথম কয়েক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। শুরুতে এমন কিছু দেখাতে হবে যাতে দর্শক পুরো ভিডিও দেখতে আগ্রহী হয়। বর্তমানে মানুষ কোন ধরনের ভিডিও বেশি দেখে সেটি লক্ষ্য করতে হবে। পেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে দ্রুত ভিউ পাওয়া যায়।
নিয়মিত ভিডিও আপলোডঃ প্রতিদিন বা নির্দিষ্ট সময় পর পর ভিডিও আপলোড করলে, ইউটিউব চ্যানেলকে বেশি গুরুত্ব দেয়। ধারাবাহিকতা বজায় রাখা সফল হওয়ার অন্যতম শর্ত।
ভালো মানের ভিডিও তৈরিঃ ভিডিও ঝাপসা হলে বাপ হওয়ার শব্দ খারাপ হলে দর্শক ভিডিও দেখতে চায় না। তাই ভিডিওর আলো এবং শব্দ পরিষ্কার রাখতে হবে। ইউটিউব শর্টেস ক্ষেত্রে উপরোক্ত নিয়মগুলো মেনে চললে খুব সহজেই ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা সম্ভব।
ইউটিউব শর্টস ভিডিও তৈরির গুরুত্বপূর্ণ নিয়ম
ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী নিয়ম মেনে চললে ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা খুব সহজ হবে। ইউটিউব শর্টস ভিডিও তৈরি করার জন্য নিচে কয়েকটি কার্যকর নিয়ম তুলে ধরা হলো।
কপিরাইট মুক্ত কন্টেন্ট ব্যবহারঃ অন্যের ভিডিও কপি করে চ্যানেলে আপলোড করলে, কপিরাইট স্টাইক আসতে পারে। এতে মনিটাইজেশন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। তাই সব সময় নিজের তৈরি ভিডিও ব্যবহার করতে হবে।
হ্যাশট্যাগ ব্যবহারঃ ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওতে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে খুব সহজেই ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছে যাবেন। যেমন, #shorts, #Youtube shorts, #Online income ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ইনকাম করার ৫টি উপায়
দর্শকের কমেন্টের উত্তর দেওয়াঃ দর্শকের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে ভিডিওর এনগেজমেন্ট বাড়ে। এতে ইউটিউব ভিডিও আরো বেশি মানুষের কাছে দেখায়। ফালে ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।
ছোট কিন্তু তথ্যবহুল ভিডিও তৈরিঃ ভিডিও ছোট হলেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে হবে। ভিডিওতে প্রয়োজনীয় তথ্য না থেকে অপ্রয়োজনীয় অংশ বেশি থাকলে দর্শক ভিডিও না দেখেই স্কল করে চলে যায়।
ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে কি কি প্রয়োজন
অনেকেই মনে করেন ভালো ভিডিও তৈরি করতে, দামি ক্যামেরা দরকার। কিন্তু বাস্তবে সেটি মোটেও সত্যি নয়। বাস্তবে একটি সাধারণ স্মার্টফোন দিয়ে ভালো মানের শর্ট ভিডিও তৈরি করা যায়।
ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্রঃ একটি ভালো স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, ভিডিও এডিটিং অ্যাপ, পরিষ্কার শব্দের ব্যবস্থা, ভালো আলো,পরিষ্কার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি।
বর্তমানে CapCut, VN Editor, Kinemaster, Inshort, ব্যবহার করে সহজেই ভিডিও এডিট করা যায়। শুধু এডিট করলে হবে না ভিডিওর মান ভালো রাখতে হবে। এবং ভিডিও ফ্রেশ রাখতে হবে।
কোন ধরনের শর্ট ভিডিও বেশি জনপ্রিয় হয়
শিক্ষামূলক ভিডিওঃ ইংরেজি শেখা, গণিত শিখা, সাধারণ জ্ঞান বা প্রযুক্তি, ইসলামিক টপি, এছাড়াও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টপিক নিয়ে ভিডিও তৈরি করলে খুব দ্রুত ভিডিও ভাইরাল হয়। এবং খুব সহজে ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা যায়।
ফানি ভিডিও ও রান্নার ভিডিওঃ মজার ভিডিও দেখতে সবাই পছন্দ করে। এক্ষেত্রে ছোট কমেডি ভিডিও দ্রুত ভাইরাল হয়। এবং রান্নার ভিডিওর ক্ষেত্রে, সহজ রান্নার ভিডিও বর্তমানে অনেক জনপ্রিয়। বিশেষ করে নতুন রেসিপি মানুষ আগ্রহ নিয়ে দেখে।
মোটিভেশনাল ভিডিওঃ অনুপ্রেরণামূলক ভিডিও মানুষকে ভিডিও দেখতে আকৃষ্ট করে। সফল মানুষের গল্প বা বাস্তব জীবনের শিক্ষা নিয়ে ভিডিও তৈরী করা যায়।
টেকনোলজি ভিডিওঃ নতুন মোবাইল অ্যাপ বা গেজেট নিয়ে, শর্টস ভিডিও তৈরি করলে, প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়। এবং খুব সহজেই ভিডিও ভাইরাল হয়।
নতুন ইউটিউবারদের সাধারণ ভুল
অনেক নতুন ইউটিউবার ভুলের কারণে হতাশ হয়ে পড়েন। যে ভুলগুলোর কারণে ইউটিউব এর এংগেজমেন্ট কমে যায় ও ভিউ কমে যায়। এসব ভুল এড়িয়ে চলা জরুরী।
প্রথম ভুল হলো অন্যের ভিডিও কপি করা। দ্বিতীয় ভুল হলো অনিয়মিত ভিডিও আপলোড করা। তৃতীয় ভুল হলো খুব দ্রুত সফল হওয়ার আশা করা। এই ভুলগুলো অবশ্য এড়িয়ে চলতে হবে।
অনেকে ভিডিও টাইটেল এবং থাম্বেল ঠিকভাবে তৈরি করেন না। যার ফলে ভিডিও ভালো হলেও মানুষ ক্লিক করে না। এই কারণে ভিডিও থামবেল এবং টাইটেল আকর্ষণীয় করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তাহলে খুব সহজেই ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করা সম্ভব।
ইউটিউব শর্টস থেকে মাসে কত টাকা আয় করা যায়
ইউটিউব শর্টস থেকে ইনকামের পরিমাণ নির্ভর করে ভিডিওর ভিউ, দর্শকের অবস্থান, এবং এংগেজমেন্ট এর উপর। কেউ মাসে কয়েক হাজার টাকা আয় করেন। আবার কেউ, লাখ টাকার বেশি আয় করেন।
আরো পড়ুনঃ এই ৫টি Al টুল দিয়ে ঘরে বসেই ইনকাম শুরু করুন (২০২৬ সম্পূর্ণ গাইড)
যাদের ভিডিও নিয়মিত ভাইরাল হয় তারা বিজ্ঞাপন, স্পন্সরশিপ, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং মিলে অনেক ভালো ইনকাম করতে পারেন। এইজন্য নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে।
ভবিষ্যতে ইউটিউব শর্টসের সম্ভবনা
বর্তমানে শর্ট ভিডিওর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে মানুষ কম সময়ের মধ্যে বিনোদন এবং তথ্য দুটোই পেতে চায়। তাই আশা করা যায় ভবিষ্যতেও চাহিদা আরো বাড়বে।
অনেক বড় বড় কোম্পানি এখন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছে। ফলে ক্রিয়টরদের ইনকাম করার সুযোগও আরো বৃদ্ধি পাচ্ছে। যারা এখন থেকে কাজ শুরু করবেন তারা ভবিষ্যতে আর বড় সুযোগ পেতে পারেন।
লেখকের শেষ বিশ্লেষণঃ ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায়
ইউটিউব শর্টস থেকে ইনকাম করা বর্তমানে অনলাইনের একটি কার্যকরী মাধ্যম। অল্প সময়ের ভিডিও বা শর্টস ভিডিও দিয়ে এখন ক্রিয়েটররা ঘরে বসেই, কেউ লাখ লাখ, কেউ হাজার, হাজার টাকা ইনকাম করছেন।নিয়মিত কাজ, সঠিক পরিকল্পনা, এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করলে এখন যে কেউ সফল হতে পারেন।
ইউটিউব শর্টস ভিডিও থেকে ইনকাম করার কার্যকরী উপায় গুলো নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। উপরোক্ত বিষয়গুলো মেনে কন্টেন্ট তৈরি করলে এবং সঠিকভাবে ধৈর্য নিয়ে কাজ করলে খুব সহজেই সফলতা অর্জন করা সম্ভব। আজকের আর্টিকেলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ।

.webp)
.webp)